প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৯ আগস্ট, ২০২৪

বেগমগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা ও লুট

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে বিএনপির এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের খবর পাওয়া গেছে।
রোববার রাতে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের বিএনপির প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ নান্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুবলীগের ‘সন্ত্রাসী’ কালা বাবুর নেতৃত্বে ১০ থেকে ১৫ অস্ত্রধারী মধুপুর সামছুল হক ডাক্তারের বাড়িতে বিএনপির দক্ষিণ আফ্রিকার প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ নান্টুর বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা ঘরের আসবাবপত্রও নিয়ে যায়। বিএনপি নেতা ইউসুফ নান্টু বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। টহলরত সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ পাঠানো হবে।’

আরও পড়ুন