• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সাংবাদিকদের সাথে জেলার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপস্থিত সংবাদকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিত হন। পরে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিক ও জেলাবাসীর সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, , সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোর্তাহীন বিল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সিনিয়র ও নবীন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন