হাতিয়ায় হরনী ইউনিয়নে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হাতিয়া উপজেলা শাখার হরনী ইউনিয়নের ১, ২,৩ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেল চারটায় হরনী ইউনিয়নের ফরেষ্ট সেন্টার বাজার মাঠ প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন।
হরনী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন শাহারাজের সভাপতিত্বে ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হরনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম তছলিম, হরনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইছমাইল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন হরনী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, হরনী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কালাম, হরনী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম আছিফ, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন প্রমূখ।
এই ত্রি-বার্ষিক সম্মেলনে ১নং ওয়ার্ডে মোহাম্মদ ফজলুকে সভাপতি ও মোহাম্মদ জাবেরকে সাধারণ সম্পাদক করা হয়। ২নং ওয়ার্ডে মোহাম্মদ শামীমকে সভাপতি ও মোহাম্মদ রফিক সাধারণ সম্পাদক করা হয়। ৩নং ওয়ার্ডে মোহাম্মদ মনিরকে সভাপতি ও মোহাম্মদ বেলালকে সাধারণ সম্পাদক করা হয়।
এই ত্রি বার্ষিক সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :