• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪

সুবর্ণচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সমাবেশ

স্টাফ রির্পোটার : “নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই” প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস তাদের সুবর্ণচর উপজেলার কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন। আলোচনাপত্র উপস্থাপন করেন মিতা মাহমুদা এবং বিবি মরিয়ম।এনআরডিএস এর কর্মসূচী সমন্বয়ক মনোয়ারা আক্তার মিনু’র সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ খুরশিদ আলম, সাগরিকার কর্মসূচি সমন্বয়ক জুলফিকার আলী, মানবাধিকার কর্মী রওশন আক্তার লাকী, হানিফ মাহমুদ, নিজেরা করি এর সমন্বয়ক ফারজানা খানম, সহকারী শিক্ষক রৌশন আক্তার, চরজব্বার থানার উপ-পরিদর্শক ফারজানা আক্তার ও নোবিপ্রবির শিক্ষার্থী শান্তা প্রমুখ ।

সাগরিকার কর্মসূচি সমন্বয়ক জুলফিকার আলী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ণ, তিনি নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের পাশাপাশি উন্নয়ন সংগঠনগুলোর আরো কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। প্রান্তিক নারী প্রতিনিধি মেরিনা আক্তার বলেন, নারীর প্রতি বৈষম্য শুরু হয় পরিবার থেকে, যা

পরবর্তীতে নারী নির্যাতন ও সহিংসতায় পরিণত হয়। তাই পারিবারিক পর্যায় থেকে সচেতনতার উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ সাইবার ক্রাইম এর বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরেন। নোবিপ্রবির শিক্ষার্থী শান্তা বলেন, নারী ও মেয়েদের প্রতি নির্যাতন বন্ধ করতে হলে নারী নির্যাতন সম্পর্কে আগে সঠিক ধারণা থাকতে হবে। মানবাধিকার কর্মী রওশন আক্তার লাকী নারীর ক্ষমতায়নের উপর গুরুত্তারোপ করে বক্তব্য প্রদান করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ করতে হরে পরিবারে ছেলে শিশু ও মেয়ে শিশুর মধ্যে বৈষম্য অবসান কতে হবে।

সভাপতির বক্তব্যে লায়লা পারভীন বলেন, নারীর প্রতি যেকোন প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করতে হবে। আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার কাজ সম্পন্ন করে অপরাধীকে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে।
এ সমাবেশে বিভিন্ন উন্নয়ন সংগঠন, নারী সংগঠন, গণমাধ্যম প্রতিনিধি, যুব প্রতিনিধি, প্রান্তিক নারী প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমাবেশে এনআরডিএস এর শিল্পীরা নারী জাগরণ মূলক সঙ্গীত পরিবেশন করেন

আরও পড়ুন