প্রকাশিত: 3 December, 2024
সর্বশেষ আপডেট : 3 December, 2024

ওয়ালটন পণ্য কিনে লাখপতি সময় টিভি’র সাংবাদিক

উপজেলা প্রতিনিধি, সদর : দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ এর আওতায় ওয়াশিং মেশিন কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন জেলার সময় টেলিভিশন এর সাংবাদিক সাইফুল্যাহ কামরুল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলার বজরা বাজারের ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ফেমাস ইলেকট্রনিকসে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ

ক্যাশ ভাউচার তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এই সময় জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রিয়ান্তা সুলতানা, ওয়ালটন এর ডিলার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন