
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় নিহত জামায়াত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামী বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও
সাবেক কাউন্সিলর নুর হোসাইন ফরহাদ (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। ৯ ডিসেম্বর (সোমবার) সকালে ফেনী সদর থেকে ফরহাদকে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়। ফরহাদ বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত নুর ইসলাম মেম্বারের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, “মামলার
এজাহারভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর নুর হোসেন ফরহাদকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করা হয়েছে।” গ্রেফতারকৃত ফরহাদ জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলার নং-১৮ এর এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার হয়ে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।এটি ঘটনার পর ২৬
সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ থানায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সাবেক ইউএনও নুরুজ্জামান, তৎকালীন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ও ১৯ পুলিশ সদস্যসহ ১১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে কোম্পানীগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে
আপনার মতামত লিখুন :