
নোয়াখালীর কথা ডেস্ক ; জেলাতে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জেলাকে বিভাগের জন্য আমাদের এভাবে দাঁড়াতে হবে এটা আমাদের জন্য দুঃখজনক। খুলনার থেকে নোয়াখালী
আয়তনে বড় তবুও এটাকে বিভাগ দেওয়া হয়নি। জেলাকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা সেটাই করবো। তারা বলেন, সরকার আমাদের কথা দিয়েছিল জেলাকে বিভাগ করবে, কিন্তু তারা সে কথা রাখেনি। বিভাগ না করে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে রোহিঙ্গা। তারা বলেন, বাংলাদেশের যে রেমিট্যান্স যোদ্ধা তাদের বেশিরভাগ কিন্তু জেলার। আর জেলাকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন, তার সব জেলায় আছে। আবার ভাষাভাষী বা জনগোষ্ঠীর দিকে
বিবেচনা করলে কিন্তু জেলাকে বিভাগ করা যায়। বর্তমান সরকারের উদ্দেশে আয়োজকরা বলেন, যারা বর্তমান শাসক আছেন বা উপদেষ্টা আছেন, তাদেরকে বলতে চাই জেলার আয়তন এবং অন্যান্য দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করুন। জেলা বিভাগ হবে এটা আমরা প্রত্যাশা করি। আয়োজক সংগঠনের আহ্বায়ক সময় মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল, সদস্য দাউদ ইব্রাহীম প্রমুখ।
আপনার মতামত লিখুন :