• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, সদর : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে দিনব্যাপী অভিবাসী মেলা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা উল্লেখ করেন। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়। উদ্যোক্তা এবং বিদেশ গমন কারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্য ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানানো হয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মুকিত হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার

আখিনূর জাহান নীলা, জনশক্তি জরিপ কর্মকর্তা ওসমান গনি, জালাল আহম্মেদ, আইএফআইসি ব্যাংক নোয়াখালী শাখার শাখা ব্যবস্থাপক উত্তরন বড়ুয়া, লোন অফিসার এইচ.এম. আজগর শরিফ, মার্কেটিং অফিসার রিয়াদ হোসেন, ডিরেক্ট সেলস অফিসার মো. আবু নোমানসহ বিভিন্ন এনজিও, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন