প্রকাশিত: 25 December, 2024
সর্বশেষ আপডেট : 25 December, 2024

ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল।বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনটির একটি প্রতিনিধিদল গুলশানে এসেছিলেন।

সাক্ষাৎকালে মির্জা ফখরুল বলেন, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করা সবার দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে, তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানান শায়রুল।

১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের।

 

আরও পড়ুন