• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৪

কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তারের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : বাংলাদেশে ফেরার পথে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে জেলার কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ডা. ওমর ফারুক সাবের (৫৬) উপজেলার বাটইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডাক্তার এবং দুই মেয়ের জনক ছিলেন। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের

বোস্টন শহরের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বন্ধু জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, ১৯৯৫ সালে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৫ তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। এরপর ১৯৯৮ সালে তিনি আমেরিকা পাড়ি জমান। সেখানে আমেরিকার বোস্টন শহরে তিনি একাধিক হসপিটালে রোগী দেখতেন। ১০ ডিসেম্বর তিনি দেশে

আসার জন্য আমেরিকার বোস্টন বিমানবন্দরে আসেন। সেখানে তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি পনের দিন কোমায় ছিলেন। বুধবার ওই দেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা তার মরদেহ দেশে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন