প্রকাশিত: 29 December, 2024
সর্বশেষ আপডেট : 29 December, 2024

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় ২৬ ডিসেম্বর ‘কৃষকের টাকা লুটেপুটে খান হাতিয়ার কৃষি কর্মকর্তা’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাতিয়ার কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ। নিউজটি ২৪ ডিসেম্বর দৈনিক নোয়াখালীর কথা ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলেও প্রকাশিত হয়েছে।

কৃষি কর্মকর্তা বলেন, সংবাদটি অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং সামাজিকভাবে হেয় করার দূরভিসন্ধিমুলক।

সংবাদে যে সমস্ত অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে তার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। ব্যক্তিগত আক্রোশের কারণে এবং তথ্য প্রমাণ ছাড়া এ নিউজ করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে হেয়প্রতিপন্ন ও ক্ষতি করার জন্য। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় সুবিধাবঞ্চিত প্রকৃত কৃষকদের বক্তব্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে করা হয়েছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোন মতামত নেই।

আরও পড়ুন