
উপজেলা প্রতিনিধি, কবিরহাট ; জেলায় সড়ক দুর্ঘটনায় জাতীয় দৈনিক সমাজ সংবাদের কবিরহাট প্রতিনিধি মিজানুর রহমান কিরণ (৬০) মৃত্যু হয়েছে! জানাগেছে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা সদরের মাইজদী গোদার মসজিদ সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তবে এ ঘটনায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। তাই ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। গুরত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এঘটনার খবর আমরা পাইনি। নিহতের পরিবারের কেউ যোগাযোগ করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্ৰহন করিবো। মিজানুর রহমান কিরণ সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন।মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ এলাকায় এবং আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :