প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫

চাটখিলে জিয়া প্রজন্ম দলের নেতৃত্বে মিজান ও টিপু

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে জিয়া প্রজন্ম দল (জেড.পি.ডি) এর উপজেলা কমিটি গঠিত হয়েছে। মিজানুর রহমানকে সভাপতি ও সিরাজুল ইসলাম টিপুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন ২৩ সদস্যের এই কমিটির অনুমোদন দেন। উক্ত কমিটিতে শাহজাহানকে সিনিয়র সহ-সভাপতি, আমিনুর রসুল (মজনু), মো. টিপু সুলতান, গিয়াস উদ্দিন (নান্টু)কে সহ-সভাপতি, মো. জহির উদ্দিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মমিনুল ইসলাম (মনু), আবদুর রহমান (রাকিব), মো.

রাসেল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোকতাদির হাসান (রিমন) কে সাংগঠনিক সম্পাদক, হেলাল উদ্দিন (বাদশা) সহ-সাংগঠনিক সম্পাদক, ইকবাল হোসেন (বাবু)কে প্রচার সম্পাদক, শাকিল খানকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কামরুল হাসানকে দপ্তর সম্পাদক, শাহাদাত হোসেন (রুবেল) কে সমাজ কল্যাণ সম্পাদক, ফারুক মোল্লাকে আন্তর্জাতিক সম্পাদক, রুবেল ব্যাপারী, শরীফ হোসেন, মো. রায়হাকে কার্যনির্বাহী সদস্য ও ফারুক হোসেন, শাহাদাত হোসেন, নাফিজ কামালকে নির্বাহী সদস্য করা হয়।

আরও পড়ুন