প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫

বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে বিদেশি পিস্তলসহ পান্থনাথ রাহুল (৩৯) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার ‘অপরাজিতা’ ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পান্থনাথ রাহুল সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত সুকুমার নাথের ছেলে। তিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-

সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য। তার কাছ থেকে ম্যাগজিনসহ যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ পান্থনাথ রাহুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার রাহুলের বিরুদ্ধে আগেও মাদকের মামলা ছিল।

আরও পড়ুন