প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৫

হাতিয়ায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশের সর্ববৃহৎ ও অরাজনৈতিক বহুমুখী জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটকে শ্রম মন্ত্রণালয় থেকে ট্রেড ইউনিয়নে নিশ্চিত করন এবং ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে হাতিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াসিন আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। বক্তাগণ মূল বেতন বৃদ্ধি , চাকরি স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড চালু, ঈদে বোনাস সহ ৮ দফা বাস্তবায়নের জোর দাবি জানান। পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন