প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৫

‘পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে’

সাইফুল ইসলাম, বেগমগঞ্জ : বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরো মনোযোগী হতে হবে। ক্রীড়াঙ্গনে ভালো করলেই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে জানিয়েছেন সম্রাট গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী এম এ খান বেলাল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণকালে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে এবং সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আরো মনোযোগী হতে হবে।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শিক্ষানুরাগী সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুলের পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য মো. সিদ্দিক উল্ল্যাহ।

এতে প্রধান শিক্ষক দিদারুল ইসলামের সার্বিক নির্দেশনা আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন। সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল হোসেন। নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া মানিকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন