প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৫

‘অক্সফাম ইন বাংলাদেশ’র সহায়তায় ফুড রেশন ও হাইজিন কিট বিতরণ

বিধান ভৌমিক, বিশেষ প্রতিনিধি : গত বছর ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ‘বাংলাদেশ ফ্লাড রেসপন্স প্রজেক্ট-২০২৪’ -এর আওতায় জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে ‘ফুড রেশন ও হাইজিন কিট বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

অস্ট্রেলিয়ান হিউম্যানিটেরিয়ান পার্টনারশিপের (এএইচপি) অর্থায়নে এবং ‘অক্সফাম ইন বাংলাদেশ’র সহযোগিতায় দিনব্যাপী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুবিধাভোগী এসব পরিবারের মাঝে ফুড রেশন ও হাইজিন কিট বিতরণ করা হয়।

এ সময় ‘বাংলাদেশ ফ্লাড রেসপন্স প্রজেক্ট’র প্রকল্প পরিচালক অর্চনা পাল, সিনিয়র ফাইনান্স অফিসার রাফায়েদ চৌধুরী, অক্সফাম ইন বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, প্রকল্প ব্যবস্থাপক আকমল হোসেন, প্রজেক্ট অফিসার শর্মী আক্তার, মজিবুর রহমান, হারুনুর রশিদ, শাজাহান, ইউপি সচিব, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক অর্চনা পাল জানান, “আমরা জরিপের মাধ্যমে নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় মানুষদের জরুরী খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ২৫০টি পরিবারের মাঝে ফুড রেশন ও হাইজিন কিট বিতরণ করেছি। ফুড রেশন প্যাকেজের মধ্যে ছিল ২০ কেজি চাউল, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিড়া, আধা কেজি আয়োডিন যুক্ত লবণ, আধা কেজি চিনি, ২ কেজি মুগডাল ও ২ কেজি ছোলা।” তিনি আরো বলেন, “এ প্রকল্পটি ‘অস্ট্রেলিয়ান হিউম্যানিটেরিয়ান পার্টনারশিপ (এএইচপি)’ এর অর্থায়নে এবং ‘অক্সফাম ইন বাংলাদেশ’ সহযোগিতায় কোডেক বাস্তবায়ন করেছে। এই প্রকল্পে আমাদের আরো কিছু কাজ চলমান রয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তা সম্পন্ন করবো”।

আরও পড়ুন