
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ ; সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ (হাজীরহাটে) মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিং বিরোধী সচেতনা মূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ফাউান্ডেশনের যুগ্ম সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায়
অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন ,সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা নির্বাচন অফিসার
মোঃ জাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেনবাগের সমন্বয়ক কামরুল ইসলাম, সেনবাগ থানার এসআই সনৎ বড়ুয়া, ইদিলপুর শিক্ষা সাংস্কুৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হাসান ও সদস্য মোখলেসুর রহমন প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :