প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫

সাংবাদিক সাব্বির ইবনে ছিদ্দিকের বাবা আর নেই

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : দৈনিক স্বদেশ প্রতিদিনের হাতিয়া উপজেলা প্রতিনিধি সাব্বির এর বাবা মো. ছিদ্দিক উল্যাহ্ (৬৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে ১১টায় সেন্টাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পরিবার, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক সাব্বির ইবনে ছিদ্দিকের বাবার মৃত্যুতে স্বদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. মজিবুর রহমান চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন