প্রকাশিত: 22 February, 2025
সর্বশেষ আপডেট : 22 February, 2025

কবিরহাট জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মিছিল

0-0x0-0-0#

সাইফুল ইসলাম, কবিরহাট : কবিরহাট ও কোম্পানীগঞ্জ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র যুগ্ম-মহাসচিব, কামাল উদ্দিন পাটওয়ারীর নেতৃত্বে, দীর্ঘ ১৫ বছর পর বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল  কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মিছিলে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দূর দুরান্ত থেকে ছুটে আসে বৃদ্ধ নেতা কর্মীরাও। ” মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জিরো পয়েন্টে সমবেত হয়।
কামাল উদ্দিন পাটওয়ারীকে নোয়াখালী-৫ কবিরহাট ও কোম্পানিগঞ্জ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিভিন্ন নেতা কর্মীরা। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয় ।

কামাল উদ্দিন পাটোয়ারী , বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ১৫ বছর আপনাদের সাথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। এখন কেন আমাদের গাড়িকে বাধা দেওয়া হয়। মুছাপুরে যেতে দেওয়া হয়নি আটকে দিয়েছেন কেন? এমন কোন কিছু করবেন না! যেন স্বৈরাচারের মতো আপনাদের অবস্থা হয়। আমি তারেক রহমানের কাছে অভিযোগ করলে আপনারা বহিষ্কার হয়ে যাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলো তারেক, জেলা জেএসডি সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নূর রহমান, জেএসডির কেন্দ্রীয় সহ-সম্পাদক আলাউদ্দিন, জেলা জেএসডির সহ-সভাপতি শামসুল আলম কাজল হাজারী, জেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রশীদ মামুন এবং জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য তুখোড় ছাত্রনেতা মোঃ হেলাল উদ্দিন এবং কবিরহাট উপজেলার জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত বক্তব্য রাখেন।

আরও পড়ুন