প্রকাশিত: 25 February, 2025
সর্বশেষ আপডেট : 25 February, 2025

বেগমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা এ কে এম সাহেব উল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এ কে এম সাহেব উল্লাহ মিয়া ২৪ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম বীর মুক্তিযোদ্ধা এ কে এম সাহেব উল্লাহ মিয়ার জানাজা নামাজ ২৫ ফেব্রুয়ারী উনার নিজ বাড়ীতে সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চৌমুহনী পৌর প্রশাসক আরিফুর রহমান, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিন্নাহ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান গণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সাহেব উল্লাহ মিয়া বেগমগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঊর্মির পিতার ছিলেন।

আরও পড়ুন