প্রকাশিত: 26 February, 2025
সর্বশেষ আপডেট : 26 February, 2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ

স্টাফ রিপোর্টার : খেলাধুলার বারে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্ত তরঙ্গ জেলায় আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর চতুর্থ সিজনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে সোনার বাংলা ফুটবল একাদশ এবং ভিক্টোরিয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে ভিক্টোরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে সোনার বাংলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোনার বাংলা ফুটবল একাদশের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন শেখ সালমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল সোনার বাংলা ফুটবল একাদশের অধিনায়ক মোহাম্মদ মোহন এবং রানার আপ দল ভিক্টোরিয়া ফুটবল একাদশের অধিনায়ক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শেখ সালমান, উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান বিশাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মোহাম্মদ সোহাগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২২ ফেব্রুয়ারি থেকে ৮টি দল নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারী দলগুলো হলো স্বাধীন বাংলাদেশ ফুটবল একাদশ, ভিক্টোরিয়া ফুটবল একাদশ, লাল-সবুজ ফুটবল একাদশ, ইনভিন্সিবলস ফুটবল একাদশ, কুশিয়ারা ফুটবল একাদশ, সোনার বাংলা ফুটবল একাদশ, রূপালী বাংলা ফুটবল একাদশ এবং গ্যালাকটিকস ফুটবল একাদশ। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা ।

আরও পড়ুন