
স্টাফ রিপোর্টার, সাইফুল ; জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে আয়কর আইন ২০২৩ এর ১৯৫ ধারায় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্পট আয়কর অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের হক শপিং মল ও হোসেন মার্কেটে এ আয়কর অভিযান পরিচালনা করা হয়। এর আগে সাধারণ ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আয়কর আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের সাথে আয়করের গুরুত্ব, রাজস্ব বৃদ্ধি, করদাতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এসময় কর আইন বিষয়ে ব্যবসায়ীদের অবহিত ও সচেতনতা বিষয়ে আলোচনা করেন উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, হক শপিং মল সভাপতি হাজী মো. মাসুম, কার্যকরী সভাপতি মো. ইউসুফ, জেলার কর আইনজীবী সমিতির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্ল্যাহ, চৌমুহনী ট্যাকসেস বার এসোসিয়েন সভাপতি রতন লাল সাহা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কিরণ প্রমূখ।
আপনার মতামত লিখুন :