প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, হাতিয়া ; জেলার হাতিয়ায় নবগঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির সমর্থকরা শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পিতা মাওলানা আবদুল মালেক, উপজেলার ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেল প্রমূখ। বক্তব্য আবদুল হান্নান মাসউদের বাবা আবদুল মালেক বলেন, আমার ছেলের যে স্বপ্ন চিন্তা চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য সে স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। তার স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন।

তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে। এ সময় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি ও সদস্যরা আজকে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে নতুন এই দলের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন