প্রকাশিত: ১ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে আবদুল হালিম ফাউন্ডেশনের ইফতার বিতরণ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ ; কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬০০ প্যাকেট ইফতার বিতরণ করেছে মাওলানা আবদুল হালিম ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভাসহ পুরো উপজেলায় এই ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইলের উদ্যোগে এবং তার সম্পূর্ণ অর্থায়নে ইফতার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী। বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হালিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ উদ্দিন শাহীনসহ কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। এছাড়াও, উল্লেখযোগ্য যে, আবদুল হালিম ফাউন্ডেশন বিভিন্ন সময়ে দুস্থ ও অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা দিয়ে আসছে এবং রমজান মাস উপলক্ষে তাদের এই ইফতার বিতরণ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন