প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ মার্চ, ২০২৫

সুবর্ণচরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু : ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামাল উদ্দিন, সুবর্ণচর : জেলার সুবর্ণচরের ৭ নং পূর্ব চরবাটা শশুর বাড়িতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর পর ঘরের মধ্যে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ মার্চ গভীররাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ পাশে ফারুক বসুগো বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত রিয়া আক্তার (২১) বাড়ির হেদায়ের উল্লাহ ফারুকের প্রবাসী ছেলে জাহিদের স্ত্রী এবং একই ইউনিয়নের আনছার মিয়ার হাট এলাকার সাহাব উদ্দিনের মেয়ে।নিহত রিয়া আক্তারের ঘরে ২বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় লোকজন জানায়, রাত আনুমানিক ১টার দিকে বিষয়টা জানা জানির পর প্রতিবেশিরা এসে ঝুলন্ত লাশ দেখতে পান। এটিকে শ্বশুরবাড়ি লোকজন আত্মহত্যা বলে দাবি করে, তবে তারা ঝুলন্ত লাশের দেহের পা দুটি ভাজ করা খাটের সাথে লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন। তখন কিছু স্থানীয় লোকজন ছবি তুলে ও ভিডিও করে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে একে পরিকল্পিত হত্যা বলে মনে করেন।পরে চর জববর থানা পুলিশি এসে লাশ উদ্ধার করে।

রিয়ার শ্বশুর হেদায়েত উল্লাহ ফারুক দাবি করেন, তার প্রবাসী ছেলে জাহিদ এবং তার পুত্রবধূ রিয়ার মধ্য সপ্তাহ খানেক যাবত কোন যোগাযোগ নেই। তাতে অভিমান করে হয়তো তার পুত্রবধূ আত্মহত্যা বলে তিনি মনে করেন। এদিকে রিয়ার বাবার বাড়ির লোকজনের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। নিজেদের অপরাধ ঢাকতে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার নাটক সাজিয়েছে।

চর জব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল ময়নাতদন্তের কাজ চলমান।

আরও পড়ুন