প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ মার্চ, ২০২৫

সুবর্ণচরে অসহায় পরিবারের মাঝে মোহাম্মদপুর যুব সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে সংবাদকর্মীর সহযোগিতায় একটি অসহায় পরিবারের খোঁজ পাই মোহাম্মদপুর যুব সংগঠনের সদস্যরা। আজ সংগঠনের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। এই অসহায় পরিবারের এক সময়ের আয়ের উৎস ছিল আমির হোসেন(লেদু), তিনি গত কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সেই থেকে এ পরিবারের তার রেখে যাওয়া তিন সন্তান ও স্ত্রী সহ মানবেতর জীবনযাপন করছে। এই বিষয় টি গণমাধ্যম কর্মী রাশেদুল ইসলামের নজরে এলেই তিনি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের জানান।

এর মধ্যে মোহাম্মদপুর যুব সংগঠনের একটি টিম বুধবার (৫ মার্চ) বিকালে চাউল,ডাল,ভুট, তেল,সহ যাবতীয় সামগ্রী নিয়ে তাদের বাড়িতে এসেই পৌঁছে দেন। তাছাড়া আরেক জন প্রবাসী ওসমান গনি আজগর তাদের জন্য কিছু নগদ অর্থ প্রদান করেন। অসহায় আমির হোসেন লেদুর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একরাম বাজার এলাকায়। বর্তমানে তার স্ত্রী ও তিন সন্তান সহ একটি দো চালা ভাঙা টিনের ঘরে বসবাস করছে।

আরও পড়ুন