প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ মার্চ, ২০২৫

সৈকত সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মুহাম্মদ আতাউল্লাহ

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরে সৈকত সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মুহাম্মদ আতাউল্লাহ। নোয়াখালী সরকারি কলেজ থেকে পদায়ন পেয়ে রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। প্রফেসর মুহাম্মদ আতাউল্লাহ এর পূর্বে নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর পূর্বে জাতীয়করণকৃত সৈকত সরকারি কলেজটি প্রথমবারের মতো কোনো বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নিযুক্ত হলেন। প্রফেসর মুহাম্মদ আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক কৃতী মেধাবী ছাত্র এবং ১৬ তম বিসিএসে নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন।
নবাগত অধ্যক্ষের যোগদান উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সৈকত সরকারি কলেজের স্টাফ কাউন্সিল একটি সভা আয়োজন করে। সভায় সৈকত সরকারি কলেজের শিক্ষক-ছাত্র-ছাত্রীৃন্দ সহ ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং ভাইস প্রিন্সিপাল মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে রাখেন নব যোগদাকৃত অধ্যক্ষ মুহাম্মদ আতাউল্লাহ, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, নোয়াখালী
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, আ.স.ম আব্দুর রব কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল আলম, সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথ, সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল হাই, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ দিদার প্রমুখ। প্রফেসর মুহাম্মদ আতাউল্লাহ দীর্ঘদিন নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্বনামধন্য প্রফেসর হিসেবে ইতোমধ্যে বেশ খ্যাতি অর্জন করেন।

আরও পড়ুন