প্রকাশিত: 10 March, 2025
সর্বশেষ আপডেট : 10 March, 2025

চাটখিলে ব্যবসায়ী সংগঠন আইবিডব্লিউএফ-এর ইফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে বাবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর চাটখিল পৌর শাখার উদ্যোগে সোমবার ১০ মার্চ সন্ধ্যায় পৌরবাজারের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আইবিডব্লিউএফ-এর চাটখিল পৌর শাখার সভাপতি বোরহান উদ্দিন সুমনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাহফুজ মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ-এর নোয়াখালী জেলা সভাপতি নাসিমুল গনি মোহল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিডব্লিউএফ-এর চাটখিল পৌর শহর শাখার উপদেষ্টা মাওলানা বাকিব উদ্দিন, চাটখিল বাজার বণিক সমিতির সভাপতি খোরশেদ আলম, উপদেষ্টা মাস্টার সাফায়েত হোসেন,আইবিডব্লিউএফ-এর পৌর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বিপ্লব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল ইসলামিয়া হাসপাতালের পরিচালক আবুল বারাকাত, চাটখিল বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রব বাবুল, স্কয়ার হাসপাতালের পরিচালক আরিফুল ইসলাম, আজিজিয়া লাইব্রেরির সত্ত্বাধিকারী মো. মোস্তাক প্রমুখ।

আরও পড়ুন