প্রকাশিত: 12 March, 2025
সর্বশেষ আপডেট : 12 March, 2025

গভীর রাতে দোকানঘর ভেঙে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় বাজারের দোকান ঘর ভেঙে গুড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী বাজারে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভুক্তভোগী জোলেখা বেগম বাদি হয়ে হাতিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

মামলার বিবরণে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে পৌরসভা ৯নং ওয়ার্ডের মৃত আবদুর রশিদের সন্তান জোলেখা খাতুন ও আবদুল সহিদের মধ্যে বিরোধ চলে আসছিল। আবদুস সহিদ মারা গেলে তার ছেলে আওয়ামীলীগ নেতা আবুল কাশেম নবীর তার ফুফুর সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে বিরোধ চরম আকার ধারণ করে।

এ বিষয়ে সম্প্রতি থানায় জোলেখা বেগম হাতিয়া থানায় একটি অভিযোগের প্রেক্ষিতে থানাতে এক শালিসী বৈঠকে আবুল কাশেম নবীর তার ফুফুকে ৩ একর ৫৮ শতাংশ জমি দেওয়ার সিদ্ধান্ত দেন। পরিবর্তীতে আবুল কাশেম নবীর তার কথা না রাখায় জোলেখার সন্তানেরা স্থানীয় চৌমুহনী বাজারের দোকান ভিটিতে একটি ঘর নির্মাণ করে।

দুই দিন পর নবীরের লোকজন সেই ঘরটি রাতের আঁধারে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে নিশ্চিহ্ন করে নিয়ে যায়। জোলেখার ছেলেরা এ সময় থানায় বিষয়টি অবহিত করেন।

এ ঘটনায় জোলেখা বাদি হয়ে হাতিয়া সিঃ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কাশেম নবীরকে প্রধান আসামী করে তার অনুসারী ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে আবুল কাশেম নবীরকে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নাই।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমর হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালে সেখানে কাউকে পাওয়া যায় নাই।

আরও পড়ুন