
সাইফুল ইসলাম, কবিরহাট প্রতিনিধি : পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছে সমাজ সেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন। সংগঠনটি সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবে নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শতাধিক মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং সাধারণ মানুষ। ইফতার সামগ্রীর মধ্যে খেজুর, বুট, মুড়ি, আলু ও তেল ইত্যাদি ছিল।
ফাউন্ডেশনের সভাপতি জানান আমাদের সেবার আলো ফাউন্ডেশন সবসময় সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে, আর তারই ধারাবাহিকতায় আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আমাদের এই উদ্যোগের পেছনে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহায়তা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :