• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ মার্চ, ২০২৫

বেগমগঞ্জে চাঁদবাজ কিশোরগ্যাং নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জের চাঁদাবাজ ও কিশোরগ্যাং এর নেতা রনি মিয়াকে (৪০) গ্রেফতার করেছে সেনাবহিনীর একটি টিম। রোববার ১৬ মার্চ রাত ১০টার দিকে তাকে বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীর রেল গ্রেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জের সোনাবাহনী ক্যাম্প থেকে এক প্রেসবিজ্ঞপ্তিেিত এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , মামলা দায়ের পর আজ সোমবার গ্রেফতারকৃত রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন