
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন দেশ ধ্বংস করে, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে দেশের ২৮ হাজার কোটি টাকা লুণ্ঠনকারীদের কোন ক্ষমা নেই। আর তাদের ক্ষমা করার দাীয়ত্ব কোন ব্যক্তি বা দলের নয়। সেটা আল্লাহ ভাল জানে। কাকে ক্ষমা করবে আর কাকে ক্ষমা করবে না। কিছু নতুন নতুন লোকের কারণে আমাদের দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে প্রশাসন বা অন্যদের সুযোগ দিতে চায়। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র। দলের নেতাকর্মীদের সর্তক করে দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন কিছু দলের নেতাকর্মী,চাঁদাবাজী,মাটির ব্যবসা ও শালীশ বানিজ্যের কারনে দলের ভাবর্মুর্তি ক্ষুন্ন হচ্ছে। আপনার সাবধান হয়ে যান,এসব কাজ থেকে বিরত থাকুন। কোন চাদাবাজের ঠিকানা বিএনপিতে হবেননা অভিযোগ পেলে বহিস্কার করা হবে। তিনি আরো বলেন আমান বিরুদ্ধেও কোন অভিযোগ থাকলে আমাকে বহিস্কার করুন।
তিনি বলেন,আপনাদের অপরাদের কারনে আগামী নির্বাচনে জনগণের নিকট ভোট চাইতে যাওয়া যাবেনা। তারেক রহমান জনগণের ভোটেরঅধিকার পিরিয়ে দিয়ে দীর্ঘ ১৬ বছর আন্দোলরন করে সরকারের রোশানলে পড়ে বিদেশে অবস্থান করছে এবং বেগম খালেদা জিয়া বিনা অপরাদে জেল খেটেছে।তাই আপনারা সাবধান হয়ে যান।
সোমবার সেনবাগ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
সেনবাগ পৌর বিএনপি’র আহবায়ক মাস্টার আব্দুল হান্নান লিটনের সভাপতিত্বে ও সেনবাগ পৌর যুবদলের আহ্বায়ক মোকারম হোসনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আদুল্লাাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক হক সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, শহীদ উল্লাহ, পৌরসভাবিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হুমু বিএনপি নেতার নূর নবী বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :