প্রকাশিত: 25 March, 2025
সর্বশেষ আপডেট : 25 March, 2025

শীলমুদ বিএনপি ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে শীলমুদ বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে ৭নং বজরা ইউনিয়নের শীলমুদ দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এই আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী।

বজরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মোহনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজাদ হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এর পরামর্শে এই আয়োজন করেন শীলমুদ শাখা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা।
ইফতার পূর্ব মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত হোসেন কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

এসময় ইফতার ও দোয়া অনুষ্ঠানে শীলমুদ এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন