
মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে প্রবাসী চাচার সম্পত্তি জোরপূর্বক দখল ও হামলার অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে সোনাইমুড়ী প্রেসক্লাবে এসকল অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ষাটোর্ধ ইতালি প্রবাসী জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী জানান, তার বয়স ৬৩ বছর। দীর্ঘ বছর ধরে তিনি ইতালিতে রয়েছেন। তিনি ওয়ারিশ ও খরিদ সূত্রে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বিহিরগাঁও গ্রামে ১০৪ শতাংশ সম্পত্তির মালিক রয়েছেন। তার আপন ভাতিজা ও বিহিরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে আবদুল আল মামুন জোর পূর্বক ঐ সম্পত্তি দখল করে রেখেছে। এরই সূত্রধরে ২৫ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে প্রবাসীর অন্য ভাতিজা সাইফুল ইসলাম লাভলুর বাড়িতে আবদুল্লাহ আল মামুন ও তা সহযোগীরা হামলন করে বাড়িঘর ভাংচুর করে। বর্তমানে তার ভাতিজা ও অন্য সহযোগীরা প্রবাসীর পরিবারকে প্রাণ নাশের হুমকী দিচ্ছে। যার কারণে তারা নিরাপত্তা হিনতায় ভূগছেন। আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক জিডি, অভিযোগ ও মামলা রয়েছে বলে তার চাচা ইতালি প্রবাসী জাকির হোসেন জানান।
ইতালি প্রবাসী জাকির হোসেনের অন্য ভাতিজা সাইফুল ইসলাম লাভলু অভিযোগ করে জানান, আবদুল্লাহ আল মামুন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। সে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অব্যাহত হুমকী দিচ্ছে। নিরাপত্তা চেয়ে সোনাইমুড়ী থানায় লিখত অভিযোগ দিয়েছেন। গত ২৫ মার্চ “নোয়াখালী টিভি আপডেট” নামক একটি ফেইজবুক পেইজে মিথ্যা তথ্য দিয়ে তার চাচা জাকির হোসেন ও তার বিরুদ্ধে অপপ্রচার করে। তারা এই অপপ্রচার ও ভয়ভীতি এবং জমি দখলের তীব্র প্রতিবাদ জানান।
সোনাইমুড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইতালি প্রবাসী জাকির হোসেন, তার ভাতিজা সাইফুল ইসলাম লাভলু, স্ত্রী তাহেরা আক্তার ও তার ছোট ভাই আবুল হোসেন খোকন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :