
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা সদর চরকৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সাধারণত সম্পাদক আলা উদ্দিন আলোর সঞ্চালনায় পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক,লিসানুল আলম লেলিন। উপজেলা বিএনপির সহ সভাপতি,মাসুদুর রহমান বাবর, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণত সম্পাদক, লুৎফুল্লাহহিল মজিদ নিশান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইকবাল উদ্দিন রাসেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, মোজাম্মেল হোসেন আজাদ।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কারীমুল হাই নাঈম।
উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ,যুব দলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দীন,উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব, সুমন তালুকদার পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল,পৌর যুবদলের সদস্য মোহাম্মদ কাউসার মোস্তফা,উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ।
বক্তারা বলেন বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের কোন স্থান নেই। ইতি মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনিয়ম ও দ্লীয় শখলা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও সুখী সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে সকলের সুস্থতা কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :