
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের সম্মানে সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত উল্লাহ সভাপতিত্বে ও সহসভাপতি নুর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক। সেনবাগ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে বিশেষ এ সময় বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচাজর্ (ওসি) এসএম মিজানুর রহামান, অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলী মিলন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন মিয়াজী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের সেনবাগ দক্ষিন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামল উদ্দিন,সদস্য সচিব বাবু, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, প্রথম আলোর নোয়াখালীর স্টাফ রিপোর্টার মাহবুরর রহমান, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সেনবাগ পৌরসভা জামায়াতের সেক্রেটারী আলাউদ্দিন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও সাবেক জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, পৌরসভা যুবদেলর যুগ্ম আহবায়ক নুরনবী রাজু সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম,কোষাধক্ষ্য বশির আহম্মদ, সদস্য জামাল হোসেন কচি প্রমুখ।
আপনার মতামত লিখুন :