
নিউজ ডেস্ক : বাংলাদেশের আকাশে ঈদুল ফিতর ও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) দেশে পালিত হবে পবিত্র ঈদ। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।
জেলায় মোট ঈদগাহ-এর সংখ্যা ৪০৮৩টি। এর মধ্যে স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৩৫৫টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৩৮২৮টি।
সদর উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৩০টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৭৫১টি, বেগমগঞ্জ উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ১০৩টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৬৪২টি, সোনাইমুড়ী উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৩৩টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৩৮৪টি, চাটখিল উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৭৬টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৩১টি, সেনবাগ উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৮৭টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৩২৭টি, কবিরহাট উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৩টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৩৯২টি, কোম্পানীগঞ্জ উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৮টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৮০টি, সুবর্ণচর উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৮টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৫৭১টি, হাতিয়া উপজেলা স্বতন্ত্র ঈদগাহের সংখ্যা ৫টি, মসজিদে অবস্থিত ঈদগাহের সংখ্যা ৫৫০টি।
নোয়াখালী জেলা মডেল মসজিদ ঈদগাহে সকাল ৮ টা, জেলা জামে মসজিদ ঈদগাহে ১ম জামাত : ৮.১৫মি., ২য় জামাত : ৮.৪৫মি. উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঈদগাহে ৮.৩০মি., শহীদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহে ৮.৩০মি., পৌরবাজার দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে ৮.৩০মি. ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঈদগাহে ৮.১৫মি., সোনাইমুড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঈদগাহে ৮টা, বজরা শাহী জামে মসজিদে ৮.৩০মি., সুবর্নচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঈদগাহে ৯টা, কোম্পানীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঈদগাহে ৮টা, সেনবাগ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঈদগাহে ৮.৪৫মি., সোনাইমুড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঈদগাহে ৮টা, হাতিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ ১ম জামাত ৮টায়, ২য় জামাত ৮.৪৫মি., কবিরহাট বাজার বড় মসজিদে ৮.৩০মি., চাটখিল উপজেলা পরিষদ জামে মসজিদে ৮.৩০মি. ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা মডেল মসজিদ ঈদগাহে সকাল ৮ টা ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন।
জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক দৈনিক নোয়াখালীর কথাকে বলেন, ঈদ জামাতে পুরো জেলাতে তিন স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। ঈদ জামাত পরেও নিরাপত্তায় আমাদের পুলিশ থাকবে।
আপনার মতামত লিখুন :