প্রকাশিত: 5 April, 2025
সর্বশেষ আপডেট : 5 April, 2025
চাটখিলে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের সোবাহানপুর গ্রামের একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছে।
বাঁশ কাটা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলা ভাংচুরের ঘটনা ও ঘটেছে। সোবাহানপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মোঃ আব্দুল মতিন চৌধুরী শুক্রবার দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানান তিনি বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসে দেখেন, তার প্রতিপক্ষ টিপু সুলতান, সবুজ, মিজান,তার বাঁশ কেটে নিয়ে গেছে। তিনি বাঁশগুলো নিয়ে আসলে টিপুরা বাঁশগুলো পুন:রায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর মতিন চৌধুরীর ছেলে আবু বকর চৌধুরী (৪৪) কে তারা রাস্তায় হামলা করে আহত করে।
সেখান থেকে এসে মতিন চৌধুরীর বসত কর এবং বেড়া ভেঙ্গে হামলা করে। এসময়ে তার মেয়ে আমেনা বেগম (৪৬) লাভলী (৪০) মেয়ে জামাই নূর নবী (৫৫) গুরুতর আহত হয়। আহতরা ঢাকায় এবং চাটখিল হাসপাতালে চিকিৎসাধীন। বাঁশ নিয়ে যাওয়ার সময় টিপু সুলতান তার ভাই সবুজ আহত হওয়ার অভিযোগ রয়েছে।
এই ব্যাপারে থানার ওসি (তদন্ত) আবদুস সুলতান জানান অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :