প্রকাশিত: 6 April, 2025
সর্বশেষ আপডেট : 6 April, 2025

এবার সিরিয়ার বিমানঘাঁটি দখল করছে তুরস্ক

বাশার সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিমানঘাঁটিগুলোতে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচারে এসব হামলার পর সিরিয়ার টিয়াস বিমানঘাঁটি (টি৪) দখলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে তুরস্ক। খবর মিডলইস্ট আইয়ের।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিসার এয়ার ডিফেন্স সিস্টেমসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষাসামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি। সেখানে রাশিয়ার তৈরি এস৪০০ ক্ষেপণাস্ত্রও মোতায়েন করার সম্ভাবনা রয়েছে।

এছাড়া তুরস্ক টি৪ বিমানঘাঁটিতে যে রাডার সিস্টেম মোতায়েন করবে, তার রেঞ্জ ৬০০ কিলোমিটার। অর্থাৎ ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে দখলদারদের যুদ্ধবিমান ফ্লাই করার সঙ্গে সঙ্গেই তুর্কি বাহিনী সেটা ট্র্যাকিং করতে সক্ষম হবে।

এর ফলে সমগ্র ইসরায়েলের আকাশসীমা তুরস্কের নজরদারিতে থাকবে। আর এতেই ইসরায়েলের কাঁপন শুরু হয়ে গেছে।

ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে তুরস্কের বিমানঘাঁটি প্রতিরোধের চেষ্টা করছে। তবে তুরস্ক এতে ঘাবড়ে না গিয়ে ইসরায়েলের অপতৎপরতা রুখে নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের বিরুদ্ধে তার দেশে হঠাৎ একযোগে কঠোর আন্দোলন শুরু হওয়ার পেছনে সিরিয়া নিয়ে তুরস্ক-ইসরায়েল সমীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক সিরিয়ার হোমস প্রদেশে অবস্থিত টিয়াস বিমানঘাঁটি (টি৪) ও পালমিরা সামরিক বিমানবন্দরে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। সম্প্রতি এই স্থাপনাগুলোতে একাধিকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন