
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় হল রুমে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর হোসেন মীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিআর কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ রবিউল হোসেন সুজন।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আকরাম হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাহারুল আমিন সুমন প্রমুখ বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন মটুবী সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক এবং গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মজিবুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি রবিউল হোসেন সুজন তার বক্তব্য বলেন, তোমরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছো। তোমাদের প্রতিটি কৃতিত্বের পিছনে রয়েছে শিক্ষক, অভিভাবকদের অবদান। আমি বিশ্বাস করি, তোমরা এ যাত্রা পথে অনেক কিছু শিখেছো এবং আগামী দিনে জ্ঞান অর্জনের মাধ্যমে তোমরা আলোকিত মানুষ হয়ে সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
আপনার মতামত লিখুন :