প্রকাশিত: 12 April, 2025
সর্বশেষ আপডেট : 12 April, 2025

গাউছিয়া স্পোটিং ক্লাব মিনি ফুটবল টুনামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক : পূর্ব লক্ষ্মীনারায়নপুর গাউছিয়া স্পোটিং ক্লাব মিনি ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গাউছিয়া মসজিদ সংলগ্ন মাঠে শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় টুনামেন্টের উদ্বোধন করা হয়।

টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা ক্রিড়া সংস্থার অন্যতম সদস্য ও জেলা ফুটবল দলের ম্যানেজার ইসমাইল চৌধুরী হিরন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও টুর্নামেন্ট স্পন্সর মমিনুল্লাহ মমিন, এড. আব্দুল্লাহ আল ফারহান ফান্তু।

সভাপতিত্ব করেন নবআলো একাডেমী ও গাউছিয়া যুব ফাউন্ডশন এর সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন মুসলিম মিন্ত্রী বাড়ি একাদশ বনাম এইচপি ফুডবল।

আরও পড়ুন