
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নতুন বছরকে স্বাগত জানাতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি উপজেলার সামনে থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।
এই সময় বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।
এছাড়াও উপজেলা বিএনপির আয়োজনে পৃথকভাবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :