প্রকাশিত: 30 April, 2025
সর্বশেষ আপডেট : 30 April, 2025

সেনবাগ উপজেলা ও পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের আহবায়ক কমিটি ঘোষণা করায় জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার রাতে সেনবাগ পৌর শহরে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা শ্রমিক দল।

সোমবার (২৮ এপ্রিল ) জেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে ওই কমিটি অনুমোদন করা হয়।

এতে উপজেলা শাখার আহবায়ক করা হয়েছে বেলাল হোসেন বেলা কাউন্সিলরকে ও সদস্য সচিব করা হয়েছে হাজ্বী জাফর আহম্মদকে। অপরদিকে পৌর শাখার আহবায়ক করা হয়েছে মো. মহিন উদ্দিন মহিনকে ও সদস্য সচিব করা হয়েছে আবুল কালাম আজাদকে।

আরও পড়ুন