
উপজেলা প্রতিনিধি চাটখিল : জেলার চাটখিল উপজেলায় জাহিদ হোসেন (৩৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
মৃত জাহিদ হোসেন উপজেলার মলংচর গ্রামের নোয়া বাড়ির নুরুল হকের ছেলে। সে স্থানীয় জনতা বাজারে সেলাইয়ের কাজ করতো, তার জাকির হোসেন (৬) জুনায়েদ হোসেন (২) নামে দুটি পুত্র সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (১ মে) ভোর ৬ টার সময় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃতের বাবা নুরুল হক জানান, তার ছেলে জাহিদ নেশাগ্রস্ত হয়ে ভারসাম্যহীন বিকারগ্রস্ত ছিলেন। ভোরে পরিবারের অজান্তে নিজ বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তার মা বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলে থাকতে দেখে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :