• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ মে, ২০২৫

সদর বাঁধেরহাটে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার সংলগ্ন মাওলানা সুলতান আহাম্মদের বাড়িতে শনিবার সকালে গালফ এয়ার ট্রাভেল্স সার্ভিসেস এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব কাজী জাফর আহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও মাওলানা আতাউল্যাহ ফিরোজের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামি ব্যাংক চৌমুহনী শাখার ব্যাবস্থাপক হারুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, গোরাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সভাপতি হোসনে এলাহী শাকী, কাজী শিব্বির আহমেদ প্রমুখ।

প্রশিক্ষণে বিশিষ্ট আলেমগণ, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ ও হজ্বব্রত পালনকারীরা উপস্থিত ছিলেন। হজ্ব পালনকালীন বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণে আলোচনা করা হয়। পরে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন