
কবিরহাট প্রতিনিধি : কবিরহাট উপজেলার কবিরহাট কেজি এন্ড আইডিয়াল হাই স্কুল ও ধানশালিক ইউনিয়নে হানিফ আমেরিকান সিটি কর্ণধার নোয়াখালী-৫ আসনের এমপি প্রার্থী ওমর আলী রাজ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।ক্যাম্পে প্রায় ৪শতাধিক রুগী ও ১৭২জন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে।
ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন সেবার আলো ফাউন্ডেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবী মোঃ আনোয়ার হোসেন শহীদ উল্লাহ আরজু, মাজেদুল ইসলাম, ইয়াছিন আরাফাত সাগর, নিজাম উদ্দিন রাজু, সাইফুল ইসলাম, মাঈন উদ্দিন রবিন, সাফায়েত, হাসিব, মোবারক, আরমান, রনি, সাজেদুল ইসলাম, সাজু সহ আরো অনেক।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ওমর আলী রাজ বলেন অনেকে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা ইউনিয়নে একটা করে ক্যাম্প করবো ও মানুষের স্বার্থে বিনামূল্যে ওষুধ বিতরণ করে যাবো।
আপনার মতামত লিখুন :