
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলের তিন শিক্ষার্থী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এই তিন শিক্ষার্থী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীট চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত।
গত ৫ মে সোমবার সকালে চট্টগ্রাম পিটিআই ভবনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাবিং এ বালক দলে প্রথম স্থান অধিকার করে ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো: আনোয়ার হোসেনে ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম আরাফ ভূঁইয়া ও কাবিং বালিকা দলের প্রথম স্থান অধিকার করে চাটখিল কামিল মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ফাতিমার মেয়ে তাবাসসুম ইসলাম। এছাড়াও বালক নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে মো: তাহরিম নুর।
উপজেলা কাব লিডার ও চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার মোহাম্মদ সুমন মিয়া বলেন, শিক্ষার্থীদের প্রচেষ্টায় ও অভিভাবকের সহযোগিতায় এবং সকল শিক্ষকদের আন্তরিকতায় এ ফলাফল অর্জন হয়েছে। জাতীয় পর্যায়ে ভালো কিছু করতে হলে আরো ভালো প্রস্তুতি ও সকলের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করেন।
উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হান্নান পাটোয়ারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সকলে সম্মলিতে প্রচেষ্টায় তাদের অর্জন গৌরবের। তাদের অর্জনের পেছনে শিক্ষক/অভিভাবকদের যথেষ্ট ভূমিকা রয়েছে।
এ ব্যাপারে চাটখিল উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, এটা চাটখিল উপজেলার জন্য একটা বড় সাফল্য আমি আশা করি তারা জাতীয় পর্যায়ে ভালো কিছু করবে।
আপনার মতামত লিখুন :