• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৫

সেনবাগ উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারীসহ গ্রেফতার-৩

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু ,ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহিমপুর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখ কামাল ও ডমুরুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডমুরুয়া ইউপির হোমনাবাদ-শ্রীপুর ৫নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন প্রকাশ হেলাল মেম্বারকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত শুক্রবার গভীর রাতে থানা পুলিশের পৃথক দল সেনবাগ পৌরসভার বাবুপুর, ছাতারপাইয়া ও ডমুরুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আবু জাফর টিপু সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ড বাবুপুর গ্রামের মৃত সফি উল্যাহ ছেলে তার বিরুদ্বে সেনবাগ থানায় বিস্ফোরক হামলা ভাংচুর ও লুটপাটের আইনে দায়ের করা মামলা নং ৬, তারিখ-০৯/০৪/২০২৫,এবং শেখ কামাল ছাতারপাইয় ইউপির বিরাহীমপুর গ্রামের মৃত হাজী তবারক উল্যাহ ছেলে ও হেলাল মেম্বার ডমুরুয়া ইউপির হোমনাবাদ-শ্রীপুর গ্রামের মৃত রুহল আমিনের ছেলে।

তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা নং-৯/৯, তারিখ-২২/১ /২০২৫ মামলার রয়েছে বলে নিশ্চিত করেন সেনবাগ থানায় অফিসার ইনচার্জ (ওসি)এসএম মিজানুর রহমান।

আরও পড়ুন