
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৩৮তম বিসিএস ক্যাডার নিশাত ফারাভী।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাটখিলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ দেয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস এম অনিক চৌধুরি নিশাত ফারাভীর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
নিশাত ফারাভী এর আগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সহকারি কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। সোমবার বিকেলে তিনি চাটখিলের নতুন কর্মস্থলে যোগদান করেন।
উল্লেখ্য যে, সাবেক সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগদান করায় তার স্থলে তিনি যোগদান করেন।
আপনার মতামত লিখুন :